×

জাতীয়

নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়লো হাজার কোটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৭:২৬ পিএম

নির্বাচন কমিশনের বরাদ্দ বাড়লো হাজার কোটি

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরে (২০২৩-২৪) নির্বাচন কমিশনের জন্য প্রস্তাবিত বাজেটে ২ হাজার ৪০৬ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা চলতি ২০২২-২৩ অর্থবছরে ছিল এক হাজার ৪২৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার টাকা। এক্ষেত্রে দ্বাদশ জাতীয় নির্বাচনসহ অন্য নির্বাচনের জন্য ইসির বরাদ্দ প্রায় ১ হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে তিনি ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন।

এক্ষেত্রে ইসির বরাদ্দ বেড়েছে ৭০ শতাংশ। এই বাজেটের বড় অংশ ব্যয় করা হবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে। ইসির বরাদ্দের প্রধান প্রধান খাতের মধ্যে রয়েছে- দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন, ৬টি সিটি করপোরেশন নির্বাচন, পৌরসভার সাধারণ নির্বাচন ৯টি, উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন ৪৫৪টি, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১০০টি এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপনির্বাচন অনুষ্ঠান সম্পাদন, কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম গ্রহণ, পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ, উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র প্রদান, শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি সিস্টেমের (সিএমএস, বিভিআএস, এএফআইএস, স্মার্ট কার্ড প্রিন্টিং সফটওয়্যার) অডিট (আইএসও /সমপর্যায়ের) ও ডকুমেন্টশন, প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিকদেরকে প্রবাসেই নিবন্ধনকরণ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান, এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন, বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈরে ডিআরএস (ডিজাস্টার রিকভারি সিস্টেম) স্থাপন, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনি ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App