×

জাতীয়

চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:৩১ পিএম

চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বছর চামড়ার দাম ছিল ৪৭ থেকে ৫২ টাকা। রবিবার (২৫ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বৈঠক শুরু হয়। এই সভা থেকে এ বছরের চামড়ার দাম নির্ধারণ করা হবে। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেবেন। বৈঠক সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার দাম ৫৫ থেকে ৬০ টাকা, ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা প্রস্তাব করা হয়েছে। গত বছর ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা, ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের

অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

তথ্যমন্ত্রী অন্যায়কারীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান

আল্লাহর কাছে বিচার চাইলেন আইভী

‘নির্দোষ হয়েও আসামির কাঠগড়ায়’ আল্লাহর কাছে বিচার চাইলেন আইভী

রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লাশ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

রেমিট্যান্সের বিনিময়ে ফিরল দুই ভাইয়ের লাশ, হাজারো মানুষের অশ্রুসিক্ত বিদায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App