×

এশিয়া

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ছবি : সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভূমিকম্পের পর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, রেল চলাচল স্থগিত করা হয়েছে। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইটা ও মিয়াজাকি—এই সাতটি প্রশাসনিক অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শক্তিশালী আফটারশকের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন : যে কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া জেআর কিউশু কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে উচ্চগতির বুলেট ট্রেনসহ সব ধরনের রেলসেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে সনি এবং বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসির উৎপাদন কেন্দ্র রয়েছে। সনির এক মুখপাত্র জানিয়েছেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টিএসএমসি।

উল্লেখ্য, ১০ বছর আগে একই কুমামোতো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সরকারি হিসাবে ২৭৫ জন নিহত এবং প্রায় ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন। এবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

গাজী নজরুল ও তার স্ত্রী রিমান্ডে

ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিলেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিলেন প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যায় নতুন মোড়, মিলল চাঞ্চল্যকর তথ্য

দ. আফ্রিকা সিরিজ, জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া দলে

দ. আফ্রিকা সিরিজ, জোড়া ধাক্কা অস্ট্রেলিয়া দলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App