×

জাতীয়

ইনজেকশন দিয়ে গরু মোটাতাজার বিরুদ্ধে র‌্যাবের অভিযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১২:২৫ পিএম

ইনজেকশন দিয়ে গরু মোটাতাজার বিরুদ্ধে র‌্যাবের অভিযান

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। প্রতিটি হাটেই বাড়ছে গরু-ছাগলের সংখ্যা। দেশের নানা প্রান্ত থেকে ব্যাপারীরা পশু নিয়ে হাটে আসছেন। ধীরে ধীরে বাড়ছে বেচাকেনাও। তবে রাজধানীর গাবতলী পশুর হাটে কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করা প্রতারকচক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলছে।

সোমবার (২৬ জুন) সকাল ১০টা থেকে র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

এএসপি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতারকচক্র কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য বা ইনজেকশন ব্যবহার করে গরু মোটাতাজা করে। এরমধ্যে গাবতলীতে বিপুল সংখ্যক গবাদিপশু এসেছে। কৃত্রিম উপায়ে গরু মোটাতাজা করা প্রতারকচক্রের বিরুদ্ধে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান।

এছাড়া হাটে দালাল, ছিনতাইকারী ও জাল টাকা প্রতিরোধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

সেনাবাহিনীর ২ কর্মকর্তা বরখাস্ত

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

রাজধানীতে সক্রিয় ভাড়াটে সন্ত্রাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App