×

জাতীয়

বাসের হেলপারের আড়ালে ইয়াবা বিক্রি করতেন রনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০৩:৪৪ পিএম

বাসের হেলপারের আড়ালে ইয়াবা বিক্রি করতেন রনি

মোতালেব ওরফে রনি। ছবি: ভোরের কাগজ

রাজধানীর কল্যাণপুর থেকে মোতালেব ওরফে রনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা পুলিশ বলছে, গ্রেপ্তার রনি পেশায় বাসের হেলপার। এই পেশার আড়ালে তিনি ইয়াবা বিক্রি করে আসছিল। তিনি আগে মোটর সাইকেল চুরি করলেও এখন পেশা পাল্টে ইয়াবার কারবারী হয়েছেন।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার (৬ জুলাই) বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন,গ্রেপ্তার রনি মূলত বাসের হেলপার। তিনি দিশারী পরিবহনে চাকরি করেন। এই হেলপার পেশার সুযোগ নিয়েই তিনি ইয়াবা ব্যবসায় জড়িয়ে পরেন। দিশারী পরিবহন কেরানীগঞ্জ থেকে মিরপুর আসে। রনিও কেরানীগঞ্জ থেকে ইয়াবা নিয়ে মিরপুর আসেন ও বিভিন্ন স্থানে সরবরাহ করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে কল্যাণপুর প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রনি আগে মোটর সাইকেল চুরি করতেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। পরে পেশা পরিবর্তন করে ইয়াবা বিক্রি শুরু করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

উত্তরখানে সংঘর্ষ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

দুবাইয়ে বেনজীরের কারামুক্ত নিয়ে যা বললো বাংলাদশ পুলিশ

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App