×

জাতীয়

বাসচাপায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু: প্রতিবেদন ২৭ আগস্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১১:৫৫ এএম

বাসচাপায় শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু: প্রতিবেদন ২৭ আগস্ট

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যআগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু ভাটারা থানার পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন।

এ মামলায় ভিক্টর পরিবহনের চালক লিটন ও তার সহকারী মো. আবুল খায়ের গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে।

এরআগে গত ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় তার বাবা জাহাঙ্গীর হোসেন নিরাপদ সড়ক আইনে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App