×

জাতীয়

হিরো আলমকে হুমকিদাতা কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ০৬:১০ পিএম

হিরো আলমকে হুমকিদাতা কারাগারে

হিরো আলম। ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৬ জুলাই) হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার রাতে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় মরদেহ ভাসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম। মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহম্মদকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App