×

জাতীয়

বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম

বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারী নিহত

ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি রেস্টুরেন্টে বৈদ্যুতিক বাতি লাগানের সময় বিদ্যুৎস্পৃষ্টে মিজান (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ঝাউলাহাটি চৌরাস্তা ডার্লিংপয়েন্ট রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

মিজানের সহকর্মী মো. আরিফ জানান, মিজান বাবুর্চির সহযোগী ছিলেন। বাবুর্চিখানায় বাতি নষ্ট হয়ে গেলে মিজান নতুন বাতি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।ঘোষণা করেন।

মিজান জাউলাহাটি এলাকায় একটি মেসে থাকতেন। তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি সহকর্মীরা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App