×

জাতীয়

ভিক্টর পরিবহনের চালক-হেলপারের বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৬:৩০ পিএম

ভিক্টর পরিবহনের চালক-হেলপারের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের চাপায় নিহত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা। ফাইল ছবি

রাজধানীর প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে ভিক্টর পরিবহনের চালক আরিফুল ইসলাম ও হেলপার আবুল খায়েরকে অভিযুক্ত আসামি করা হয়েছে।

রবিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই আল ইমাম রাজন। আদালত মামলার চার্জশিট দেখিলাম বলে স্বাক্ষর করে পরবর্তী বিচারের জন্য বদলির আদেশ দেন।

এছাড়া তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিটন নামে ভিক্টর পরিবহনের আরেক চালককে অব্যাহতির আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে বলা হয়েছে ভুলবশত এজহারে তার নাম এসেছে। তদন্ত তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি দুপুর পৌনে ১টায় প্রগতি সরণিতে ভিক্টর পরিবহনের বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে একটি বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি। নাদিয়ার মৃত্যুর পর ভাটারা থানায় তার বাবা জাহাঙ্গীর হোসেন নিরাপদ সড়ক আইনে মামলা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App