×

জাতীয়

সিনিয়র সহকারী সচিব হয়েছেন ২৭০ কর্মকর্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ পিএম

সিনিয়র সহকারী সচিব হয়েছেন ২৭০ কর্মকর্তা

ফাইল ছবি

প্রশাসনের ২৭০ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব (সিনিয়র স্কেল) হয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ২৬৮ কর্মকর্তা।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৮ জন কর্মকর্তাকে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি ৫(বি) অনুযায়ী সিনিয়র স্কেলে পদোন্নতি দেওয়া হলো। পদোন্নতি পাওয়া সব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দেবেন ([email protected]) এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।

দ্বিতীয় প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ছুটিতে থাকা দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। শিক্ষাজনিত ছুটি/লিয়েন থেকে ফিরে এসে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করার পর আদেশ জারি করা হবে।

এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড-২০১৫–এর ষষ্ঠ গ্রেডে বেতন–ভাতা পাবেন। এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চায় সরকার: ডা. জুবাইদা রহমান

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

স্থায়ী হলো ক্যাডার বহির্ভূত ২৭ সহকারী সচিবের চাকরি

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সোনারগাঁয়ে ‘আলহামদুলিল্লাহ যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App