×

জাতীয়

ডিএসসিসির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম

ডিএসসিসির ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

নিউমার্কেট এলাকায় জলাবদ্ধতা। ছবি: সংগৃহীত

বৃষ্টি শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেও নিউমার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জলাবদ্ধতা নিরসনে করতে না পারার ঘটনায় দায়িত্ব পালনে ব্যর্থতা ও তদারকিতে গাফিলতির দায়ে ৪ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

রবিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

৪ কর্মকর্তা-কর্মচারী হলেন- করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ভারী বর্ষণে নগরীর বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত রাজধানীর বেশকিছু এলাকা থেকে পানি নামেনি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় প্রায় ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণে সবচেয়ে বেশি দুর্ভোগের মুখে পড়েছেন নিউমার্কেট, বংশাল, জুরাইন, মাতুয়াইল, মিরপুর-২, দক্ষিণখান, খিলক্ষেত, আশকোনাসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App