×

জাতীয়

কামরাঙ্গীরচরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ১১:০৮ এএম

কামরাঙ্গীরচরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার পিকআপ ভ্যান ধাক্কায় ও তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাদের বয়স ৩৫-৩৬ বছর।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টা ও সাড়ে ৭টার দিকে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা পাঠানো হয়েছে।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, সকালে কামরাঙ্গীরচর মাদবর বাজার লোহার ব্রিজের পাশে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান অজ্ঞাতনামা (৩৬) ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তির সাথে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে দাঁড়িপাল্লা রয়েছে। ধারণা করেছে ওই ব্যক্তি কোন কিছু বেচাকেনা করেন। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে আব্দুল আউয়াল নামে এক পথচারী জানান, নাখালপাড়া ও পুলপাড় এলাকার মাঝামাঝি এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির। এতে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার বিষয়ে যা জানাল ডিবি

সাগরে লঘুচাপের আভাস

সাগরে লঘুচাপের আভাস

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন রিজভী

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

রাজুকে পাঠানো সবশেষ মেসেজে কী লিখেছিলেন তাজমিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App