×

জাতীয়

১৯ এএসপির পদোন্নতি চেয়ে বদলির প্রস্তাবে ইসির সম্মতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম

১৯ এএসপির পদোন্নতি চেয়ে বদলির প্রস্তাবে ইসির সম্মতি

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯ জন পুলিশ পরিদর্শককে পদোন্নতি দিয়ে এএসপি করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১১ ডিসেম্বর) জননিরাপত্তা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে সম্মতি দেয় সংস্থাটি। ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন।”

এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলি করার প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির ভাষ্য,সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App