×

জাতীয়

ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১১:১৩ এএম

ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ
সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি এবং শাহজাদপুর পরিবহন মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে ঢাকা-শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) সকাল থেকেই সিরাজগঞ্জ থেকে শাহজাদপুর ও পাবনার উদ্দেশে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। একইসঙ্গে পাবনা থেকে ঢাকা, সিরাজগঞ্জ ও বগুড়া রুটেও বাস চলাচল করছে না। তবে ঢাকা-পাবনা রুটের দূরপাল্লার বাসগুলো বিকল্প পথে চলাচল করছে। সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, রমজান মাসের শুরু থেকে রাজশাহী রুটে চেইন ছাড়াই দু'টি বাস ছাড়ে শাহজাদপুর মালিক সমিতি। ঈদের আগে আমরা বিষয়টি মেনে নিয়েছিলাম। কিন্তু ঈদ পার হওয়ার পর ধীরে ধীরে তারা আরও গাড়ি দেয় এ রুটে। এ নিয়ে দুই সমিতির দ্বন্দ্বের জেরে ধরে দু'দিন আগে জেনিন পরিবহন নামে একটি বাস আটকে রেখেছে শাহজাদপুর মালিক সমিতি। এসব কিছুর প্রতিবাদে আমরা শাহজাদপুরে রুটে কোনো গাড়ি দিচ্ছি না, তাদের গাড়িও আসতে দেওয়া হচ্ছে না। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুই সমিতির দ্বন্দ্বের কারণে শাহজাদপুর-পাবনা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে পাবনার সঙ্গে ঢাকা-বগুড়ার বাস চলাচলও করতে দেওয়া হচ্ছে না। তবে বিকল্প রাস্তায় পাবনা-ঢাকার কিছু দূরপাল্লার বাস চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App