×

জাতীয়

সাভারে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই ট্রাকচালক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৭, ০১:৫৩ পিএম

সাভারে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে দুই ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোহান ও সালাউদ্দিন। সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকায় পৌঁছে ইঞ্জিন বিকল হয়। এসময় ওই সিমেন্ট কোম্পানির অপর একটি ট্রাক বিকল হওয়া ট্রাকটিকে উদ্ধারে ঘটনাস্থলে আসে। বিকল হওয়া ট্রাকটিকে টেনে নেয়ার জন্য দুই ট্রাকের মাঝে দড়ি লাগাতে যান দুই চালক। এসময় ঢাকাগামী কাঁচামাল বোঝাই অপর একটি দ্রুত গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হওয়া ট্রাকটিকে জোরে ধাক্কা দেয়। এতে শাহ সিমেন্ট কোম্পানির ট্রাক দুটির মাঝখানে চাপা পড়ে মো. সোহান এবং সালাউদ্দিন নামের দুই চালক মারা যান। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছেন। ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App