×

জাতীয়

নৌমন্ত্রী বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব খাটাতে পারবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০১:০৩ পিএম

নৌমন্ত্রী বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব খাটাতে পারবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে নৌমন্ত্রী (শাজাহান খান) বিচারিক প্রক্রিয়ায় কোনো প্রভাব খাটাতে পারবেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর বিমানবন্দর সড়কের বাস দুর্ঘটনায় নিহত দিয়া খানম মিমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মঙ্গলবার (৩১ জুলাই) তিনি এসব কথা বলেন। দিয়ার পরিবারকে সান্ত্বনা দিয়ে মন্ত্রী বলেন, এ দুর্ঘটনায় অভিযুক্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা ধৈর্য ধরেন, অল্প সময়ের মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ওই বাসে যান্ত্রিক ত্রুটি ছিল বলে জানা গেছে। তবে রুট পারমিট ও চালকের লাইসেন্স ছিল কি না তা আমরা খতিয়ে দেখছি। পাশাপাশি সড়কে রুট পারমিট ও লাইসেন্স ছাড়া কোনো যানবাহন কিংবা চালক যেন গাড়ি চালাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো। দিয়ার পরিবারকে স্বরাষ্ট্রমন্ত্রী সান্ত্বনা দেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। দিয়ার বান্ধবীরা এ সময় মন্ত্রীর কাছে এমইএস বাস স্ট্যান্ডের পাশে একটি ফুটওভারব্রিজ নির্মাণ, বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং গ্রেপ্তারকৃতদের ফাঁসি নিশ্চিত করার অনুরোধ জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App