×

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:২৫ পিএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আবুল মাতুব্বরের ছেলে রাজা মাতুব্বর এবং কালকিনি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পূজা দেখার জন্য মাদারীপুর সদর থেকে রাজা ও তার চাচাতো ভাই জিয়া উদ্দিনসহ তিনজন রাজৈর উপজেলার কদমবাড়ীর যাওয়ার পথে মোল্লাকান্দি নামক স্থানে পৌঁছালে ঢাকা-বরিশালগামী সুগান্ধা পরিবহনের মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই রাজা নিহত হয়। মোটরসাইকেলের পেছনে থাকা জিয়া ও মুরাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন। কালকিনি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুল হাসান টেকেরহাট যাওয়ার পথে রাজৈর উপজেলার বড় ব্রিজ এলাকায় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। রাজৈর থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর বলেন, আমরা ঘটনাস্থলে এসে কাউকে আটক করতে না পারলেও পরিবহনটিকে আটক করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এক ডাক্তারের কাঁধে ৪১ হাজার রোগী!

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App