×

জাতীয়

খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১১:৪৪ এএম

খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিরাজুল ইসলাম মিরাজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কৃষি কলেজের পেছনে এই ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম উপজেলার ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী চুরি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়। এ সময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ চুরি ও ডাকাতির ৯টি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App