×

জাতীয়

মহাখালীতে গ্যাস লাইন লিকেজ, আগুনে দগ্ধ ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০১৯, ০১:০০ পিএম

মহাখালীতে গ্যাস লাইন লিকেজ, আগুনে দগ্ধ ৩
রাজধানীর মহাখালীর একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন-সাগর (২৫) ও হিমেল (২০)। রবিবার (১৭ মার্চ) সকাল ৮ টার দিকে মহাখালীর আমতলীর একটি বাসায় এ আগুন লাগার ঘটনা ঘটে। দগ্ধদের সঙ্গে থাকা জাকির হোসেন জানান, আমতলীর একটি বাসার তৃতীয় তলায় থাকেন সাগর ও হিমেল। তারা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সকালে বাসায় কাজের বুয়া এলে দরজা খুলে দেয় সাগর। পরে সে ধূমপান করতে দিয়াশলাই (ম্যাচ) জ্বালাতেই সবকটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে কাজের বুয়াসহ তারা তিনজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে সাগর ও হিমেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর কাজের বুয়া অন্য একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, লিকেজ হয়ে আগেই সবকটি রুমে গ্যাস ছড়িয়ে ছিলো। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, দগ্ধ হয়ে ঢামেকে সাগর ও হিমেল নামে দু্ই যুবক ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সাগর ৬৫ শতাংশ ও হিমেল ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App