×

জাতীয়

কাশিমপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ১২:৩৮ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার ভবানপুর এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) রাত আড়াইটার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। জাহাঙ্গীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে। গাজীপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ভবানীপুর এলাকায় মাদকের অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেওয়া জাহাঙ্গীরসহ কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন এবং অন্যরা পালিয়ে যান। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

যেভাবে গিয়েছিলেন, সেই পথেই হাসিনাকে ফেরাতে চায় ভারত

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

এনটিআরসিএ: ১-১২তম নিবন্ধনধারীদের জন্য সুখবর

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

ডিসেম্বর মোকাবিলায় যেসব প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে ব্যবহারকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App