×

জাতীয়

গভীর নিম্নচাপে পরিণত ফণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০১৯, ০২:৫৮ পিএম

গভীর নিম্নচাপে পরিণত ফণী
ফরিদপুর-ঢাকা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে শনিবার দুপুর ১২টার দিকে পাবনা-টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপটির প্রভাবে দেশের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দেশের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা,ঝড়ো হাওয়াসহ বৃষ্টি,বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঘণ্টায় ৫০-৬০ কিঃ মিঃ বেগে এবং উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিঃ মিঃ বেগে দমকা,ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর খুবই উত্তাল রয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার সমূদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

নতুন পে-স্কেলের গেজেট কবে, জানাল সরকার

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

ডিবি পরিচয়ে জামায়াত নেতাকে অপহরণ

চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে ‘কুপিয়ে জখম করল’ আ.লীগ নেতা

চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে ‘কুপিয়ে জখম করল’ আ.লীগ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App