×

জাতীয়

উত্তরায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০১৯, ০৪:২১ পিএম

উত্তরায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস
রাজধানীর উত্তরায় চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০ টি শীততাপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে চালু হয়েছে এই বাস সেবা। সোমবার (২৭ মে) উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। উদ্বোধনের আগে এক সভায় প্রধান অতিথি সাঈদ খোকন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমাদের প্রতিবেশী ও আরও অনেক দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে। গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। আমরা কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নগরবাসীকে সচেতন হওয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন সাঈদ খোকন। তিনি বলেন, নাগরিকেরা সচেতন না হলে আমরা হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না। একটু সচেতনতা আমার মা, আমাদের প্রিয়জনদের জীবন নিরাপদ করতে পারে। সচেতনতা পরিবর্তনের শক্তি। হেডফোন কানে লাগিয়ে সড়ক পারাপার হলে অথবা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে সড়কে মৃত্যুর মিছিল কখনো বন্ধ হবে না। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। এটি আমাদের সবার জন্য। সুস্থ সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই চক্রাকার বাস সার্ভিস সেবায় থাকছে বিআরটিসির ১০টি সিঙ্গেল ডেকার বাস। এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকেটের মূল্য ৩০টাকা। এছাড়া এর মাঝে যেকোনো স্থানের জন্য ২০ টাকার কিনতে হবে যাত্রীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App