×

জাতীয়

গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাসভবনে পেট্রলবোমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ০৪:১৮ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্জিনা আক্তারের বাসভবনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ইউএনওর বাসার কাজের লোক সাতুতী গ্রামের নুর ইসলামের স্ত্রী জোহরা খাতুন জানান, সকাল সোয়া ১০টার দিকে বাসার পিছনের দিক থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এরপর আগুন ধরে যায়। ইউএনও মর্জিনা আক্তার জানান, ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কাচ ও বোমার আলামত রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার ও এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। অপরদিকে গৌরীপুর উপজেলায় ১৪ বছর পর যুবলীগের কাউন্সিলের জন্য তৈরি মঞ্চ কে বা কারা পুড়িয়ে দিয়েছে। শহরের বিভিন্ন স্থানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

গভর্নর ‘ব্যাংক খাতের সংস্কারে বছরে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App