×

জাতীয়

অবকাশকালীন ছুটিতে নিম্ন আদালত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ১১:০৩ এএম

এক মাসের অবকাশকালীন ছুটি কাটাবে দেশের নিম্ন আদালতগুলো। রবিবার (৩ ডিসেম্বর) থেকে এ অবকাশকাল শুরু হচ্ছে। এ সময় জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ সকল দেওয়ানি আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ম্যাজিস্ট্রেট আদালত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতগুলো এ ছুটির বাইরে থাকবে। এসব আদালতে কার্যক্রম যথারীতি চলবে। আদালত সূত্রে জানা গেছে, অবকাশকালীন সময়ে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহনগর দায়রা জজ আদালত বিশেষ মামলাগুলো নিষ্পত্তি করবেন। অবকাশকালীন সময়ে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন সময়ে জরুরি মামলাসমূহ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৫, ৬, ৭, ১২, ১৩, ১৪, ২০, ২১, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। অন্যদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জরুরি মামলা নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ৬, ১৩, ১৪, ১৯, ২০, ২৭ ও ২৮ ডিসেম্বর জরুরি মামলা নিষ্পত্তি করবেন। আগামী ১ জানুয়ারি থেকে যথারীতি সব আদালতের কার্যক্রম শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App