×

জাতীয়

নদীর তীর সবুজায়নে আংশ নেবে স্থানীয়রা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৭:৪৮ পিএম

নদীর তীর সবুজায়নে আংশ নেবে স্থানীয়রা
স্থানীয়দের অংশগ্রহণে নদীর তীরে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রথমে ঢাকার চারদিকের নদ-নদী দিয়ে এই কার্যক্রম শুরু হবে। এ জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মতিঝিলে বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নৌসচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও বিভিন্ন এলাকার আগ্রহী ব্যক্তিরা অংশ নেন। নৌসচিব ঢাকার চারদিকে সম্প্রতি উদ্ধারকরা তীরভূমিতে উন্নয়নের পাশাপাশি সবুজায়নের সামাজিক বনায়নের কর্মসূচির বিষয়ে বর্ণনা করেন। তিনি বলেন, শুধু নদীর জায়গা উদ্ধার করলেই চলবে না। আমরা চাই এর প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ঘটাতে ও দৃষ্টিনন্দন করতে। এ জন্য স্থানীয় বাসিন্দাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ কার্যক্রমের মাধ্যমে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারব বলে আশা করছি। এ সময় অনেকে ঢাকা শহরের চারদিকে সবুজ বনায়ন ও সামাজিক আন্দোলনে নিজেদের সম্পৃক্ত করে স্বেচ্ছাশ্রম দেয়ার অঙ্গীকার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ

‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

ডা. শফিকুর রহমান ‘সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত সাহস কারও হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App