×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ১২:২১ পিএম

সড়ক দুর্ঘটনায় রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দিনগত রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আহতদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে মোটরসাইকেল চালক রাকিব (২০) মারা গেছেন। ওয়ারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কাউকে পাওয়া যায়নি। নিহত বা আহতদের বিস্তারিত পরিচয়ও পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

ফাঁকা আওয়াজেই আতঙ্ক

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আবার থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App