×

জাতীয়

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অতীব গভীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৭:৪৯ পিএম

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অতীব গভীর

ভারত-বাংলাদেশ সম্পর্ক।

ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অতীব গভীর

বাংলাদেশ ভারত সম্পর্ক।

ভারতের পক্ষ থেকে আজ সোমবার (২৭ জুলাই) ১০ টি রেল ইঞ্জিন হস্তান্তর অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর বলেছেন, পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার ভিত্তিতে রচিত ভারত ও বাংলাদেশের মধ্যকার বহুদিনের সম্পর্ক অতীব গভীর। দিনে দিনে তা আরো গভীরতর হচ্ছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে গেছেন।

সোমবার (২৭ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিস্থ পররাষ্ট্রমন্ত্রণায়ে আয়েঅজিত এক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। ঢাকোস্থ রেল ভবন থেকে এ অনুষ্ঠানে যোগ দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি আসাদুজ্জামান নূর প্রমুখ। ভারতের রেলপথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে এবং দু'দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে রেল সহযোগিতার তাৎপর্যকে গুরুত্ব দেন।

[caption id="attachment_234140" align="aligncenter" width="696"] ভারত-বাংলাদেশ সম্পর্ক।[/caption]

কোভিড-১৯ মহামারীতেও দ্বিপাক্ষিক সহযোগিতার গতি হ্রাস না পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, চলমান ঐতিহাসিক মুজিববর্ষে তিনি এ জাতীয় আরও মাইলফলক অতিক্রম করার প্রত্যাশা করছেন। ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তোরত্তোর বৃদ্ধি পাবে।

জয়শংকর বলেন, সাম্প্রতিক সময়ে স্থল সীমান্ত দিয়ে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় ভারত ও বাংলাদেশ কোভিড-১৯ মহামারীর প্রভাব হ্রাস করতে রেল সহযোগিতা আরও বৃদ্ধি করেছে। ব্যয় সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাহন হিসেবে রেল আন্তঃসীমান্ত পণ্য পরিবহণে সহায়তা করেছে বলে জানান তিনি।

গোয়েল বলেন, সম্প্রতি, ভারত ও বাংলাদেশের মধ্যে পার্সেল এবং কনটেইনার ট্রেন পরিষেবাও শুরু হয়েছে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন ভারতকে রেল ইঞ্জিন দেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ কে এই খাইরুল দেওয়ান

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

মঙ্গলবার বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App