×

জাতীয়

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

সাফারি পার্কে প্রবেশে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম

সাফারি পার্কে প্রবেশে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হবে

সাবের হোসেন চৌধুরী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনগণ যাতে ঝামেলা মুক্তভাবে কক্সবাজার ও গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রবেশ করতে পারে এজন্য অ্যাপসের মাধ্যমে অনলাইন টিকেটের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সাফারি পার্কের পরিবেশ ও বন্য প্রাণীর ব্যবস্থাপনা আরও উন্নত ও যুগোপযোগী করা হবে।

রবিবার (২৮ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন যথাসময়ে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্পন্ন করা অত্যন্ত জরুরি। সভায় মন্ত্রী প্রকল্পসমূহের বাস্তবায়নে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিবেদিত প্রাণে কাজ করার আহ্বান জানান।

এছাড়া তিনি আরও বলেন, সমস্যা হলে সাথে সাথে জানাতে হবে। সরকারি বরাদ্দ সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব।

প্রসঙ্গত, সভায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীসহ প্রকল্প পরিচালকগণ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

মোটরসাইকেলের চাবিতেই চলে সিএমপির চুরি হওয়া পিকআপ!

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

অস্থিরতার নেপথ্যে ২৬ উসকানিদাতা

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

ফটিকছড়িতে প্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাথাড়ি গুলি

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

‘আপার ক্যানসার হয়েছে, আপা মৃত্যুশয্যায়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App