×

জাতীয়

পরিবেশমন্ত্রী

৮ হাজার ২০০ একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম

৮ হাজার ২০০ একর জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার করা হবে

দেশের মোট আয়তনের ১৫.৫৮ ভাগ এলাকায় বনভূমি রয়েছে এবং দেশের বনভূমির পরিমাণ বাড়ানোর জন্য জবরদখল করা ৮ হাজার ২ শত বনভূমি উদ্ধারে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান।

সাবের হোসেন চৌধুরী বলেন, দেশের মোট আয়তনের ১৫.৫৮ শতাংশ এলাকায় বনভূমি রয়েছে। বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪ শতাংশ। দেশের বনভূমির পরিমাণ বাড়ানোর জন্য জবরদখল করা বনভূমি উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে। 

বনভূমি জবরদখলের বিপরীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এবং জেলা প্রশাসনে পাঠানো উচ্ছেদ প্রস্তাব ৭ হাজার ৩৭৬ টি, জেলা প্রশাসন কর্তৃক রুজুকৃত উচ্ছেদ মামলা ১৩টি, নিম্ন আদালতে দেওয়ানী মামলা ৮৫২টি, উচ্চ আদালতে রিট মামলা ১২২টি, উচ্চ আদালতে আপিল/মিস মামলা ৮৭টি, পিওআর মামলা ৭ হাজার ৫৩২টি ও অন্যান্য ব্যবস্থায় ৬ হাজার ১৩০টি মামলা দায়ের করা হয়েছে। 

বন অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত ডিসেম্বর পর্যন্ত ২৬ হাজার ৪৭৪.০৭ একর জবরদখল করা বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থ-বছরে মোট ৮ হাজার ২০০ একর জবরদখল করা বনভূমি পুনরুদ্ধার করে বনায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারের এসডিজি এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২১-২০২৫) বাস্তবায়নে বন অধিদপ্তর  দেশব্যাপী বনাচ্ছাদন ও বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ২০২৫ সালের মধ্যে যথাক্রমে ১৫.২ এবং ২৪ শতাংশে উন্নীত করা হবে। উক্ত পরিকল্পনার আওতায় শালবনের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ৭,২২০ হেক্টর সমতলভূমি এবং ১,৩০,৫৮০ হেক্টর পাহাড়ি অবক্ষয়িত বনভূমিতে বনায়ন; ৫০০ হেক্টর আগর বাগান; ১৫,০০০ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃজন এবং স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অংশীদারিত্বমূলক বন ব্যবস্থাপনা কার্যক্রম চলমান রয়েছে। 

তাছাড়া বনায়ন বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে ১৪,৪৯৮.৫ হেক্টর ব্লক ও ১,৭০১ কিলোমিটার স্ট্রিপ বাগান এবং ৯,৪০৫ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ প্রত্যয়ন পাওয়া সেই জেসমিন এবার সচিব

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে বাধ্যতামূলক নিরাপত্তা তল্লাশির নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App