×

জাতীয়

বেনজীরের স্ত্রী-কন্যাদের ফের দুদকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৭:২২ পিএম

বেনজীরের স্ত্রী-কন্যাদের ফের দুদকে তলব

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হয়ে ১৫ দিন সময় চেয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জা ও তাদের দুই কন্যা। 

রবিবার (৯ জুন) বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে দুদকে সময় চেয়ে আবেদন করা হয়। সময় চেয়ে করা আবেদনের প্রেক্ষাপটে নতুন করে আগামী ২৪ জুন তাদের হাজির হতে নোটিশ দিয়েছে দুদক। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বৃহস্পতিবার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকেও জিজ্ঞাসাবাদের জন্য ২৩ জুন দুদকে হাজির হতে বলা হয়।

আরো পড়ুন:বেনজীর-আজিজরা ক্ষমতার প্রহরী

গত ২৮ মে বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠায় দুদক। সে নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়। কিন্তু বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেনজীরের পক্ষে তার আইনজীবী আরো ১৫ দিনের সময় চান। এরপর বেনজীরের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকেও সময় চেয়ে আবেদন করা হলো।

বেনজীর ও তার স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় হাজার বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব (শেয়ার ব্যবসা করার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। আদালতের ওই আদেশ আসার আগেই গত ৪ মে বেনজীর আহমেদ স্ত্রী-সন্তানদের নিয়ে দেশ ছেড়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

শীতের সবজির দামে স্বস্তি, কমেনি মাছ-মাংসের দাম

ইউপি নির্বাচন ঘিরে নতুন কৌশলে এনসিপি

ইউপি নির্বাচন ঘিরে নতুন কৌশলে এনসিপি

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কবে আসছে, জানা গেল সময়

ভারতকে নাস্তানাবুদ করা চীনা যুদ্ধবিমান কবে আসছে, জানা গেল সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App