×

জাতীয়

৩৯৭ শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে : শিল্পমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৬:৩২ পিএম

৩৯৭ শিল্প প্রতিষ্ঠান বন্ধ আছে : শিল্পমন্ত্রী

ফাইল ছবি

শিল্পমন্ত্রী মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন, শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বন্ধ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯৭টি। 

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। 

সংসদে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন। তিনি বলেন, এর মধ্যে বন্ধ থাকা শিল্প প্রতিষ্ঠানের বিসিকের নিয়ন্ত্রণাধীন রুগ্ন অথবা বন্ধ শিল্প ৩৮২টি, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন বন্ধ পাঁচটি, বিএসএফআইসির নিয়ন্ত্রণাধীন চিনিকল স্থগিত ছয়টি, বিএসইসির চারটিসহ মোট ৩৯৭টি।

এমপি আবদুল কাদের আজাদের এক প্রশ্নের জবাবে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন জানান, বর্তমান সরকার আন্তর্জাতিক ও বহুজাতিক কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট করাসহ বিনিয়োগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ থেকে ২০২৩ সময়কাল পর্যন্ত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে সাফল্যও এসেছে। 

আরো পড়ুন: ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ ৭৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে

তিনি বলেন, বিসিকের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে পাঁচটি শিল্পনগরী, তিনটি শিল্পপার্ক ও দুইটি অন্যান্যসহ মোট ১০টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন হাজার ৮১১টি শিল্প প্লটে সম্ভাব্য তিন হাজার ৫৬৫টি শিল্প ইউনিট স্থাপিত হবে। ২০২৩-২০২৪ অর্থবছরে আরএডিপিতে সবুজপাতাভুক্ত ১১টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো অনুমোদিত ও বাস্তবায়িত হলে দেশে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

মন্ত্রী আরো বলেন, বিনিয়োগে উৎসাহিতকরণের লক্ষ্যে বিসিক কর্তৃক ১২২টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে ১৬৭টি শিল্প প্লট বরাদ্দ দেয়া হয়েছে। তিনি বলেন, চামড়া শিল্পনগরী প্রকল্পটি ১৯৯ দশমিক ৪০ একর জমিতে ঢাকার সাভারে বাস্তবায়িত হয়েছে। কমন ইনফ্লুয়েন্স প্লান্ট (সিইটিপি) সুবিধাসহ পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে হাজারীবাগ ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ট্যানারি কারখানাসমূহকে স্থানান্তর করা হয়েছে। শিল্পনগরীর ২০৫টি শিল্পপ্লটে ১৬২টি ট্যানারি কারখানা স্থাপিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

পাকিস্তান এড়িয়ে চীনের আকাশপথে ভারত, সামনে যত চ্যালেঞ্জ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষক আটক

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাড্ডা ক্লিনিকে হামলায় এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

র‍্যাগিংয়ে জড়িত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App