×

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৯:৪৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি আজ

সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : ভোরের কাগজ

আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে রবিবার থেকে অনির্দিষ্টকালের ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। শুক্রবার (২ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এ ঘোষণা দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলো।

তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছি, শনিবার সারাদেশের প্রতিটি পাড়া-মহল্লায়, প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এরপর থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে।

রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

আরো পড়ুন : সারাদেশে ৭৮ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বেলা ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যমুনা গেইটে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন নর্দান, নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, স্টেট, গ্রিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল, মানারাত ইন্টারন্যাশনাল ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ছাত্ররা।

একই সময়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা এলাকায় কর্মসূচি পালন করবেন। উত্তরা বিএনএস সেন্টারের সামনে আইইউবিএটি, বিইউএফটি, শান্তা মরিয়ম, উত্তরা ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, রাজউক কলেজ, উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, ট্রাস্ট কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও পেশাজীবীদের কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App