×

জাতীয়

ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৭:৩০ পিএম

ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি: ভোরের কাগজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণার পরই যমুনার চেয়ার-টেবিল, ফার্নিচার নতুন করে সাজানো হয়েছে। এটি তার বাসভবন এবং কার্যালয় হিসেবে ব্যবহার হবে বলে জানা গেছে।

 সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল (বুধবার ৭ আগস্ট) বিকেল থেকে রমনা থানার পুরনো ভবনের উল্টো দিকে অবস্থিত রাষ্ট্রীয় এই অতিথি ভবনে পরিচ্ছন্নকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তৈরী করছেন। সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. শহীদুল ইসলাম ভূঞা সাংবাদিকদের বলেন, এবারো প্রধান উপদেষ্টার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার থেকেই কাজ শুরু হয়েছে। পিডব্লিউডির প্রধান প্রকৌশলী এই কাজের নেতৃত্ব দিচ্ছেন।

অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ছবি: ভোরের কাগজ

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ

১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনাতেই ছিলেন। ২০০৮ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদও এই ভবনেই ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে বঙ্গভবন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদ ভেঙে দিয়ে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শপথ নেবে অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এদিন সন্ধ্যায় তাদের নাম প্রকাশ করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা দল থেকে বহিস্কার

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, মামলায় আসামি নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App