×

জাতীয়

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম মুছে দিলো যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম মুছে দিলো যারা

ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছে সাধারণ জনতা। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে একদল লোক ওই মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত ফলকটি ভেঙে ফেলে। পরে তারা জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা একটি ব্যানার সেখানে টানিয়ে চলে যায়।

আরো পড়ুন: জামালপুর কারাগারে ছয় কয়েদি নিহত

এ বিষয়ে জানতে চাইলে ওই টোল প্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, গত ৫ আগস্ট থেকে নিরাপত্তাজনিত কারণে টোল প্লাজায় কর্মরত কোনো স্টাফ সেখানে ভয়ে অবস্থান করছেন না। এ কারণে আসলে কী হয়েছে নিশ্চিত হয়ে বলতে পারছি না। এখানকার কিছু লোকজন তাদের নিজস্ব দায়িত্বে ব্যানার লাগিয়ে দিয়েছেন। জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেন, কোনো স্থাপনার নাম পরিবর্তন করতে হলে প্রজ্ঞাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। প্রথমে প্রস্তাব যাবে সচিব পর্যায়ে পরে তা অনুমোদন হয়ে আসবে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলায় বাংলাদেশের নিন্দা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

পে স্কেল অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App