×

জাতীয়

আবারো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে গাড়ি চলাচল শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম

আবারো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে গাড়ি চলাচল শুরু

ছবি: সংগৃহীত

আবারো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে গাড়ি চলাচল শুরু হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকাল ৩ টা থেকে যানচলাচল শুরু হয়েছে। এর আগে কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় টোল প্লাজায় ভাঙচুর ও পুড়িয়ে দেয়ায় টানা ২৪ দিন বন্ধ ছিল। তবে আপাতত বন্ধ থাকছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা।

ঢাকার প্রথম এই উড়ালপথের নির্মাতা ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান রবিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় টোল আদায় শুরু হয়েছে।

রবিবার বেলা ৩টা থেকে টোল নেয়া শুরু হয় জানিয়ে হাসিব বলেন, আমাদের বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আমরা আগের নিয়মে টোল আদায় করছি। বনানী-(চেয়ারম্যানবাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে পরে আমরা সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারব।

এর আগে কোটাবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীর টোল প্লাজা ভাঙুচর করে আগুন ধরিয়ে দেয়া হয়। শুক্রবার মহাখালীর টোলপ্লাজায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে টোল প্লাজার ছাউনি, টোলের বুথ এবং অপারেটিং সিস্টেম পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলে নিয়ে যাওয়া হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, কম্পিউটারসহ যন্ত্রপাতি।

সেদিন থেকেই বন্ধ হয়ে যায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তীব্র ছাত্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সেদিন থেকেই এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল শুরু হয়। তবে টোল আদায় বন্ধ ছিল এতদিন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন ৫০ হাজারের বেশি যানবাহন চলাচল করে।

দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে। সংযোগ সড়কসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশে যান চলাচল উদ্বোধন করেন। এতে যান চলাচল শুরু হয় পরদিন ৩ সেপ্টেম্বর। এরপর চলতি বছরের ২০ মার্চ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার র‌্যাম্প খুলে দেয়া হয়। জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর চীন এই প্রকল্পে কর্মরত তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যায়। তবে থাই নাগরিকেরা এখনো ঢাকায় অবস্থান করছেন।

আরো পড়ুন:  দখল ও চাঁদাবাজি করলে পা ভেঙে দিতে সেনাবাহিনীকে নির্দেশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

পর্তুগালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App