×

জাতীয়

পুলিশ হত্যা-অস্ত্র লুটে মামলা হবে: ডিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম

পুলিশ হত্যা-অস্ত্র লুটে মামলা হবে: ডিএমপি কমিশনার

ছবি: ভোরের কাগজ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না। পুলিশ হত্যা এবং থানা লুটপাটের ঘটনায়ও মামলা হবে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিএমপি সদর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, থানায় মামলা রেকর্ড হলেই এজাহারনামীয় আসামি ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তদন্ত সাপেক্ষে আসামি ধরা হবে। এছাড়া ঢাকায় পুলিশ হত্যা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় মামলা হবে। গণহারে মামলা ও এজাহারে সাংবাদিকদের নাম দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এজাহারে নাম থাকলেই গ্রেপ্তার করতে হবে বিষয়টা এ রকম না। কালেকটিভ তদন্ত করে তারপর ব্যবস্থা নেয়া হবে। সেভাবে নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত করে সব মামলায় ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, পুলিশের ১৭৭টি যানবাহন ক্ষতি হয়েছে। অনেক স্থাপনার ক্ষতি হয়েছে। সেসব সারিয়ে তোলার কাজ চলছে। দুই-এক সপ্তাহের ভেতরে সব থানা স্বাভাবিক কার্যক্রমে ফিরবে। ট্রাফিক ব্যবস্থার উন্নতি হয়েছে। ট্রাফিক পুলিশ এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে। ধীরে ধীরে আরো উন্নতি হবে। এ ছাড়া ছিনতাই প্রতিরোধে পুলিশ আরো সক্রিয় হবে। পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম শুরু হয়েছে। 

আরো পড়ুন: ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল ও ডাটা জব্দ, বিপাকে শেখ হাসিনার মন্ত্রী-এমপিরা

পুলিশের মনোবল চাঙ্গা করতে কাজ চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন দাবি নিয়ে লোকজন রাস্তায় নেমে অবরোধ করে যানজট সৃষ্টি করছে। ব্যাটারি চালিত অটোরিক্সা প্রধান সড়কে উঠে যাচ্ছে। পুলিশ এসব নিয়ে কাজ করছে। রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করার চেষ্টা করছে পুলিশ। ধীরে ধীরে পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরছে বলেও জানান তিনি। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে অভিযান চলছে। ধীরে ধীরে তা আরো জোরদার হবে। 

এ সময় উপস্থিতি ছিলেন- ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ডিএমপি পদস্থ কর্মকর্তারা। মতবিনিয়কালে ডিএমপি কমিশনার ক্র্যাব নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ডিএমপি কমিশনারের কাছে ক্র্যাব নেতা সদস্যদের জন্য ওয়ার্কশপ ও মিডিয়া এ্যাওয়ার্ড চালুসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করলে তিনি আশ্বস্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘূর্ণিঝড়ের আভাস

ঘূর্ণিঝড়ের আভাস

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App