×

জাতীয়

ছাত্র-জনতার দখলে গুলিস্তান-আওয়ামী লীগ কার্যালয়, সতর্ক পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১১:২৩ এএম

ছাত্র-জনতার দখলে গুলিস্তান-আওয়ামী লীগ কার্যালয়, সতর্ক পুলিশ

ছবি: সংগৃহীত

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে রাজধানীতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র-জনতা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নিয়েছে। তারা এই এলাকাগুলো পাহারা দিচ্ছে, আর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রবিবার  (১০ নভেম্বর) সকাল থেকে গুলিস্তানে এবং আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির নেতাকর্মীরাও একত্রিত হতে শুরু করেছেন। সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের সামনে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানে তাদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। আধা ঘণ্টা পরপর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল বের করে নূর চত্বর হয়ে আবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

এদিকে, গুলিস্তান, নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকে জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কে পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে। এছাড়া, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর থেকে গুলিস্তানে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য দল ও সংগঠনও অবস্থান নেয়। রাতের মধ্যে, ছাত্রলীগের কর্মী সন্দেহে দুজনকে মারধর করার পর পুলিশে সোপর্দ করা হয়।

এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার পরপরই ছাত্রলীগকে স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে কঠোরভাবে দলটির কর্মসূচি প্রতিহতের হুঁশিয়ারি দেয় ছাত্র-জনতা। কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App