×

জাতীয়

শিক্ষার্থীরা আমারই ভাই, কার ওপর কঠোর হবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

শিক্ষার্থীরা আমারই ভাই, কার ওপর কঠোর হবো:  স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাই সম্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা আমার ভাই, কার ওপর কঠোর হবো। তিনি বলেন, আন্দোলন নিরসনে আমরা আগের সরকারের মতো কঠোর হতে চাই না। আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা করা হবে। আমরা চাই তারা যাতে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন না করে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। এ জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই। রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে এসেও দাবি জানাতে পারে, তাদের প্রতিনিধি গিয়ে আমাদের সঙ্গে সমস্যা নিয়ে আলাপ করতে পারে। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ করতে পারে। আমরা চাই না ছাত্র ভাইদের কঠোর হয়ে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।

এ সময় হাওরের কৃষি নিয়ে তিনি বলেন, কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কিনা, সেটা দেখা দরকার। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সেটিও দেখতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুনামগঞ্জের এবং হাওরাঞ্চলের লাখ লাখ মানুষ বোরো ফসলের ওপর নির্ভরশীল। বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করে যথাসময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলে, সবাইকে পরিবেশের বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার, আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App