×

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনায় জামায়াতের শোক

ছবি : সংগৃহীত

বগুড়া ও সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৩৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৭ আগস্ট) এক শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে অপেক্ষারত শ্রমজীবী মানুষের ওপর উঠে যাওয়ায় ৭ জন এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন সহ মোট ১৫ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক।

প্রতিনিয়ত সড়কে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। প্রতি বছর এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন হাজার হাজার বনি আদম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার নিস্ব হয়ে পড়ছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে খাস দোয়া কামনা করছি।

জামায়াত সেক্রেটারি বলেন, অবিলম্বে দুটি দুর্ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

রাষ্ট্রপতি সমবায় খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট আইনগুলো সময়োপযোগী করতে হবে

কে এই সামিরা খান মাহি?

কে এই সামিরা খান মাহি?

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে: মাহি

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

অবরোধের ৪ ঘণ্টা পর খুলল ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেলপথ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App