×

জাতীয়

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

বৈঠকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ সভা হবে।

সভায় ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সভায় প্রাধান্য পাবে যে এজেন্ডাসমূহ

১. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন মাননীয় নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন।

২. ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন।

৩. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

উল্লেখ্য, ছাত্র-জনতা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পান তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরো পড়ুন : ভালো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

অকপট তাসনুভা তিশা ‘ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App