×

জাতীয়

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:১৫ পিএম

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীরা সমান ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কেননা দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে সবার প্রতি আহবান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র বা ব্যক্তির সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা।

তিনি বলেন, সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে। ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন।

এছাড়াও তিনি ‘কম প্লাস্টিক, অধিক জীবন’ শিরোনামের প্লাস্টিক দূষণ বিরোধী স্টল পরিদর্শন করেন এবং ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

৪ সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

তনু হত্যা মামলায় জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App