×

জাতীয়

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়লো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরো বাড়লো

ছবি: সংগৃহীত

সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো ৬০ দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার অর্পণ করা হয়েছে। আগামী ১৪ জানুয়ারি থেকে ৬০ দিনের জন্য তা অর্পণ করা হলো।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর থেকে নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়।

গত ১৫ নভেম্বর এক প্রজ্ঞাপনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ৬০ দিনের জন্য বাড়ানো হয়। এতে কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সামরিক কর্মকর্তাদেরও একই ক্ষমতা দেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল প্রস্তুত

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

রাবিতে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের গোলটেবিল

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

মাহদী আমিন বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App