×

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ভোটগ্রহণের শেষ, চলছে ভোট গণনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

ভোটগ্রহণের শেষ, চলছে ভোট গণনা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া সার্বিকভাবে পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ।

তবে নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় অসুস্থ হয়ে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু অভিযোগও উত্থাপিত হয়েছে।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। নির্ধারিত সময় শেষে যদি কোনো কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি থাকে, তাহলে বিকেল সাড়ে ৪টার পরও অপেক্ষমাণ ভোটারদের ভোট নেওয়ার নির্দেশনা রয়েছে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা। এখন সবার দৃষ্টি ফলাফলের দিকে।

জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের ভোটাররা এবার ভোট দিয়েছেন। একই সঙ্গে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের মতামত জানিয়েছেন ভোটাররা। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের পথ খুলবে।

সাধারণ নির্বাচন, পোস্টাল ব্যালট ও গণভোট—এই তিন ধরনের ভোট আলাদাভাবে গণনা করে ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুটি ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল প্রস্তুত করতেও অতিরিক্ত সময় লাগতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।

জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশের ভেতর থেকে ৬ লাখ ৪৮ হাজার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা পড়েছে। এ ছাড়া এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, সেগুলোও গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বুধবার জানিয়েছেন, ফলাফল যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে। এখন ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশ।


টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App