×

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময় করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ফেসবুক পোস্ট থেকে

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।  

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তারা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় করেন।

এদিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।  

পরে মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, আজ প্রথমবারের মতো নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করলাম।

দায়িত্বের এ নতুন অধ্যায়ে সবার সম্মিলিত প্রচেষ্টা, সততা ও আন্তরিকতাকে সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

নতুন সরকারের প্রথম কর্মদিবসে নানা কর্ম ব্যস্ততায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে পারেননি নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সে কারণে তারা বৃহস্পতিবার মন্ত্রণালয়ে যান।

মঙ্গলবার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শামা ওবায়েদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App