×

জাতীয়

খাজনা আদায় নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

খাজনা আদায় নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে খাজনা আদায় নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম। আহতদের সবাই সোনাপুর গ্রামের বা‌সিন্দা। তারা উভয়পক্ষের লোক বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে খাজনা আদায়কে নিয়ে আব্দুর রহিমের সঙ্গে গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাসের কথা কাটাকাটির হয়। এ সময় বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছালে আব্দুর রহিমের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস ও শোভনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হন। এদিকে, সংঘর্ষের খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App