×

জাতীয়

প্রধানমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

প্রধানমন্ত্রীকে বিসিবির অভিনন্দন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে নবগঠিত সরকারকে অভিনন্দন জানানো হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় এই অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক বিবৃতিতে এই অভিনন্দন জানায় বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে কার্যভার গ্রহণ করায় বোর্ড উষ্ণ অভিনন্দন জানিয়েছে। নতুন এই নেতৃত্বের অধীনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে বোর্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিশেষ করে ক্রীড়া খাতের টেকসই উন্নয়ন ও উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা ও নতুন সরকারের পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বোর্ড পরিচালকরা।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক মো. আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাকে বিশেষ অভিনন্দন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App