×

জাতীয়

কাঠগড়া থেকে নেমেই সুর তুললেন নোবেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম

কাঠগড়া থেকে নেমেই সুর তুললেন নোবেল

ছবি: সংগৃহীত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেপ্তার হওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উভয় পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বের হয়েই সেখানে উপস্থিত লোকজনকে গান গেয়ে শোনান এই বিতর্কিত গায়ক।

জামিনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বারবার বিতর্কে জড়িয়ে পড়া প্রসঙ্গে নোবেল বলেন, “মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।”

তিনি বলেন, “আমার সব দর্শক-শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।”

এরপর তিনি উপস্থিত সাংবাদিকদের অনুরোধে নিজের জনপ্রিয় গান ‘মেহেরবান’ পরিবেশন করেন।

এর আগে, সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করলে বিষয়টি তদন্তের আওতায় আসে। মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। 

সেই পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। সেদিনই আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন নোবেলের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App