×

জাতীয়

ঢাবিতে ধর্ষণবিরোধী বিক্ষোভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

ঢাবিতে ধর্ষণবিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সারাদেশে ধর্ষণ-সহিংসতার প্রতিবাদ ও নারীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমা নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘নির্বাচনের পর নতুন সরকারের কাছে মানুষ আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের একাধিক ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।’

এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ডাকসুর ভিপি। একইসঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

তিনি বলেন, ‘নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।’

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ‘বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।’

গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান ডাকসু জিএস এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।’

প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, ‘প্রতিটি ঘটনায় চাপ সৃষ্টি করে নয়, নিয়মিত আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন।’

তিনি বলেন, ‘ব্যক্তির অপরাধের দায় দল এড়াতে পারে না; অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিয়ে তা প্রকাশ করতে হবে। বিচারব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।’

সমাবেশে আরো বক্তব্য দেন- ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App