×

জাতীয়

বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজধানীর মিরপুরে অবস্থিত প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব  সাইদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ প্রমুখ।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।  ইফতার আয়োজনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

যাদুকাটায় ২৩ কোটি টাকা ভাগাভাগির অভিযোগ, বিশেষ অনুমতিতে একক নিয়ন্ত্রণ

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

গাড়ির ধাক্কায় প্রাণ গেল ‌মোটরসাইকেল চালকের

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App