×

জাতীয়

হাজারো প্রাণের বিনিময়ে ফিরেছে গণতন্ত্র: রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

হাজারো প্রাণের বিনিময়ে ফিরেছে গণতন্ত্র: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

হাজারো মানুষের জীবন বিসর্জনের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রের ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সকল শহীদের আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। লক্ষ্য হওয়া উচিত একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।

শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

চাষীদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অবলম্বন করে পাট চাষে এগিয়ে আসুন। উদ্যোক্তাদের তিনি বাজারের চাহিদা অনুযায়ী নতুন আধুনিক মানসম্মত স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে উৎসাহিত করেন।

পাটের ব্যাগ অল্পমূল্যে তৈরি ও বিপণনের পাশাপাশি তরুণ প্রজন্মকে স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ইকমার্স প্ল্যাটফর্মে পরিচিত করতে আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা

ছিনতাইকারীর ধাক্কা, নাকি ভয় পেয়ে লাফ: ইয়ামিনের মৃত্যু নিয়ে দুই বক্তব্য

ছিনতাইকারীর ধাক্কা, নাকি ভয় পেয়ে লাফ: ইয়ামিনের মৃত্যু নিয়ে দুই বক্তব্য

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App